মমতার সভার পর এবার শ্রীরামপুরের কোর্ট ময়দানে যুব মোর্চার জনগর্জন!

অমিত সামন্ত, ইন্দ্রনীল খাঁ, সৌমিত্র খাঁ-সহ বিজেপির একাধিক নেতা-বিধায়কের উপস্থিতি

শ্রীরামপুর: গত ২৬ তারিখে শ্রীরামপুরের কোর্ট ময়দানে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই একই কোর্ট ময়দানেই এবার ভারতীয় যুব মোর্চার ডাকে আয়োজন করা হল ‘জনগর্জন সভা’। সভাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

সভায় উপস্থিত ছিলেন আমতার বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি অমিত সামন্ত।

পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, প্রাক্তন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য-সহ রাজ্যের একাধিক বিধায়ক ও বিজেপি নেতৃবৃন্দ।

শ্রীরামপুরের এই সভা থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও জনস্বার্থের বিষয় নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।

একই মাঠে পরপর দুই রাজনৈতিক দলের সভাকে ঘিরে শ্রীরামপুরের রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

বিজেপির যুব মোর্চার এই কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকেরা যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here