রাজ্য সদর দফতরে উচ্ছ্বাস দলীয় কর্মী-সমর্থকদের
গুয়াহাটি: শিলচর পুরনিগম নির্বাচনে জয়লাভের পর বিজয় উদযাপনে মাতল বিজেপি কর্মী সমর্থকেরা।
দলের অসম রাজ্য সদর দফতর গুয়াহাটিতে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিলচর পুরনিগম নির্বাচনে দলের সাফল্যকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিজয় উদযাপনের অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিজেপির এই জয়কে সংগঠনের শক্তি ও মানুষের সমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরেন দলীয় নেতৃত্ব।
গুয়াহাটির রাজ্য সদর দফতরে সন্ধ্যার এই অনুষ্ঠানে জয় উদযাপনের পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়।















































