থানার পাশেই দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়িতে আগুন, চাঞ্চল্য খালপাড়ায়!

শিলিগুড়ি: থানার পাশেই দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি গাড়িতে আচমকাই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।

শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থানার অধীন খালপাড়া আউটপোস্টের পাশে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খালপাড়া আউটপোস্টের পাশেই দীর্ঘদিন ধরে একটি গাড়ি পড়েছিল। শনিবার আচমকাই ওই গাড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে কী কারণে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই গাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here