লোকভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার!

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা; আটক আন্দোলনকারীরা

কলকাতা: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার লোকভবন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়াল। কর্মসূচিতে যোগ দেওয়া কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

লোকভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। এরপর ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মী-সমর্থকদের একাংশ।

সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের আটক করা শুরু করে। পরে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী-সমর্থককে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে লোকভবনের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। কর্মসূচিকে ঘিরে এলাকায় পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here