কার্শিয়াং থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা শুভেন্দুর!

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ ও পুলিশ নিয়োগের ঘোষণা

কার্শিয়াং: উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে কার্শিয়াংয়ের জনসভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু করা হবে।

পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু, সিন্ডিকেট রাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও নিয়োগ দুর্নীতি রোধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনকল্যাণ শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ৫০টিরও বেশি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতসহ বিভিন্ন প্রকল্পের সুবিধা ও নেপালি ভাষায় আবেদন করার সুযোগও থাকছে।

পাশাপাশি চা শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প চালুর আশ্বাস দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here