৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে ১০ কেজির বিশাল তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে নজর কাড়ছে ৫৬তম বর্ষের জগদ্ধাত্রী পুজো!

চন্দননগর: ৩০ ফুট উচ্চতার বিশালাকার রামচন্দ্রের মূর্তি।

হাতে প্রায় ১০ কেজি ওজনের বিশাল তীর-ধনুক।

যেন স্বয়ং রামচন্দ্র পাহারা দিচ্ছেন অযোধ্যা নগরীকে।

এমনই অভিনব ভাবনা ও নজরকাড়া মণ্ডপসজ্জায় সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের ৫৬তম বর্ষের জগদ্ধাত্রী পুজো।

পুজোকে ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল।

মণ্ডপের অন্দরসজ্জায় কাল্পনিক শিল্পভাবনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গোটা অযোধ্যা নগরীর পরিবেশ।

বিশালাকার রামচন্দ্রের মূর্তি থেকে শুরু করে মণ্ডপের প্রতিটি কোণায় রয়েছে রামায়ণের আবহ ও অযোধ্যার বিশেষ উপস্থাপনা। মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীদের চোখে পড়বে এক অভিনব পৌরাণিক পরিবেশ।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার নিপুণ শিল্পকর্ম ও পরিকল্পনাতেই বাস্তবায়িত হয়েছে এই ব্যতিক্রমী মণ্ডপসজ্জা।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

মুখ্যমন্ত্রীর হাত দিয়ে নিজেদের পুজোর উদ্বোধন হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা।

তাঁদের কথায়, “এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মণ্ডপসজ্জার উদ্বোধন করতে এলেন।
আমরা অত্যন্ত আপ্লুত ও খুশি।”

দীর্ঘ ৫৬ বছরের ঐতিহ্য, তার সঙ্গে এবারের অভিনব অযোধ্যা নগরীর উপস্থাপনা – সব মিলিয়ে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে প্রস্তুত মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো।

বিশালাকার রামচন্দ্রের মূর্তি ও নজরকাড়া শিল্পসজ্জা দেখতে পুজোর দিনগুলিতে ভিড় জমবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here