বীরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিশেষ অনুষ্ঠানে যোগদান!

ঝাড়গ্রাম: বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঝাড়গ্রামে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তাঁকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

আদিবাসী সমাজের মহান নেতা ও স্বাধীনতা সংগ্রামী ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিরসা মুন্ডার সংগ্রাম, আত্মত্যাগ ও আদিবাসী সমাজের অধিকার রক্ষায় তাঁর ঐতিহাসিক অবদানকে স্মরণ করেই পালিত হচ্ছে এই বিশেষ দিন।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঝাড়গ্রামে উৎসাহের পরিবেশ। অনুষ্ঠানে তাঁর উপস্থিতিকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করার তৎপরতা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here