সংবিধানিক সংস্থাকে আক্রমণ মানেই দেশকে দুর্বল করা, অভিষেককে নিশানা করে মন্তব্য দিলীপ ঘোষের!

কলকাতা: সংবিধান ও সাংবিধানিক সংস্থাকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করলেন দিলীপ ঘোষ।

তাঁর বক্তব্য, সংবিধানকে আক্রমণ করা মানে দেশকে দুর্বল করার চেষ্টা করা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ক্ষমতায় থাকাকালীন যে ধরনের কার্যকলাপ করা হয়েছে, এবার ক্ষমতার বাইরে এসে তার বাস্তব পরিস্থিতি বুঝতে পারবেন সংশ্লিষ্টরা।

তাঁর কথায়, মানুষের কাছ থেকে ক্ষমতা চলে গেলে অনেকেই বেপরোয়া হয়ে পড়েন। শুধু একজন নন, আরও এক যুবনেতাকেও মাঝেমধ্যে এই ধরনের মন্তব্য করতে দেখা যায় বলে কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশের জেলে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, এটি অন্য একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়।

তবে সেখানে যে ধরনের ঘটনা ঘটছে, তা কোনওভাবেই কাম্য নয়। এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলি নিশ্চয়ই ভাবনাচিন্তা করছে। আগামী দিনে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here