ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। দুর্ঘটনায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।
জানা গিয়েছে, একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যেই দু’টি যানবাহনে আগুন ধরে যায়।
কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে বাস ও ট্রেনের ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।














































