ঝটকা মাংসের দোকান খুললেই ১০ হাজার টাকা পুরস্কার! বিধায়কের ঘোষণায় চর্চা
বীজপুর: বীজপুর বিধানসভা এলাকায় ঝটকা পদ্ধতিতে মাংস বিক্রি উৎসাহিত করতে নতুন ঘোষণা করলেন এলাকার বিধায়ক।
তাঁর ব্যক্তিগত উদ্যোগে জানানো হয়েছে, বীজপুর বিধানসভা এলাকায় যে কোনও ব্যক্তি নতুন করে ঝটকা মাংসের দোকান খুললে তাকে ১০ হাজার টাকা নগদ আর্থিক পুরস্কার দেওয়া হবে।
বিধায়কের দাবি, এলাকার বহু মানুষ জবাই করা মাংস কিনতে অনীহা প্রকাশ করেন।
তাঁদের পছন্দের কথা মাথায় রেখেই ঝটকা মাংস সহজলভ্য করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁর মতে, ক্রেতাদের সামনে বিভিন্ন ধরনের বিকল্প থাকা উচিত, যাতে তাঁরা নিজেদের পছন্দ অনুযায়ী মাংস কিনতে পারেন।
এই ঘোষণার পর এলাকাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা।
একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এতে ক্রেতাদের বিকল্প বাড়বে।















































