নবদ্বীপ: ঐতিহ্যবাহী রাস উৎসবের উদ্বোধনকে কেন্দ্র করে এবার বিশেষ নজর নবদ্বীপে। উৎসবের সূচনায় উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাঁর আগমনকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মস্থান-সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে আগেভাগেই ময়দানে নেমেছেন নিরাপত্তারক্ষীরা।
কোথায় কীভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, কোন পথে যাতায়াত করবেন মুখ্যমন্ত্রী, কোথায় জমায়েত হতে পারে সাধারণ মানুষের ভিড় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
সম্ভাব্য নিরাপত্তার ফাঁকফোকর চিহ্নিত করতে বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করছেন আধিকারিকরা।
একদিকে রাস উৎসবকে ঘিরে নবদ্বীপজুড়ে উৎসবের প্রস্তুতি, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার বিশেষ বন্দোবস্ত – দুইয়ের সমন্বয়ে এখন ব্যস্ত প্রশাসন।
মুখ্যমন্ত্রীর সফর যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন।














































