সেবাশ্রয় শিবিরে একের পর এক অনিয়মের অভিযোগ, বিধানসভায় কড়া সুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ চিকিৎসা শিবিরকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ নিয়ে শনিবার বিধানসভায় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি দাবি করেন, চিকিৎসা পরিষেবার নামে একাধিক আইন লঙ্ঘন হয়েছে ও বিষয়টি নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করেছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকারি হাসপাতালের এক্স-রে ও ইউএসজি মেশিন বাইরে ব্যবহার করা হয়েছে ও সরকারি চিকিৎসকদেরও নিয়ম বহির্ভূতভাবে ওই শিবিরে কাজে লাগানো হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট এক্স-রে ও ইউএসজি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগ ও স্বাস্থ্য দফতরকেও বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি গুদাম থেকে ২০২১ সালে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার হয়েছে।

এছাড়া ডায়মন্ড হারবার ও নন্দীগ্রাম এলাকার সরকারি চিকিৎসকদের ওই শিবিরে দায়িত্বে নিয়োগ করা হয়েছিল বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

এদিকে, সেবাশ্রয় শিবিরকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয় ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডার অভিযোগকে কেন্দ্র করে।

তাঁর দাবি, চিকিৎসার নামে বিভিন্ন অনিয়ম হয়েছে, সরকারি নিয়ম মানা হয়নি ও কোথাও কোথাও মাঠ দখল করেও শিবির পরিচালনা করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু রোগী চিকিৎসার পর গুরুতর সমস্যার মুখে পড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here