বিধানসভা ভোটের প্রাক্কালে চলছে জোরদার অভিযান।
জানা গিয়েছে, ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। জাতীয় সড়কের পাশাপাশি ভারত- বাংলাদেশের সীমান্ত এলাকায় চলছে নাকা তল্লাশি। বেপরোয়া ওভার লোডশেডিং রুখতেও সদর বি এল আর ওর তল্লাশি অব্যাহত রয়েছে। গোশালামোড়, পাহাড়পুর, হলদিবাড়ি মোড়, ৭৩ মোড়, পান্ডাপাড়া চেক পোস্ট সহ অন্যান্য নাকা পয়েন্টে চলছে নাকা তল্লাশি।
বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি নেতাজি পাড়া এলাকায় বালু বোঝাই ওভারলোডিং লরি আটক করলো জলপাইগুড়ি সদর বি এল আর ও। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর বি এল আর ও।











































