জা*ল পাসপোর্ট-আধার বানিয়ে ৮ বছর ভারতে বসবাস, শিলিগুড়িতে সপরিবারে গ্রে*ফতার বাংলাদেশি নাগরিক!

জাল পাসপোর্ট-আধার বানিয়ে ৮ বছর ভারতে বসবাস, শিলিগুড়িতে সপরিবারে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

শিলিগুড়ি: জাল নথি তৈরি করে দীর্ঘ আট বছর ধরে ভারতে বসবাসের অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি পরিবার।

ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে স্বামী – স্ত্রীকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আজম আলী ও তার স্ত্রী রিমা আকতার। তাদের সঙ্গে তাদের নাবালিকা মেয়েকেও রয়েছে।

২০১৬ সালে বাংলাদেশের মঠেরগঞ্জ এলাকা থেকে বৈধ কাগজপত্রে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করলেও, পরবর্তীতে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা দেশে ফেরেননি।

তদন্তে উঠে এসেছে, ২০১৯ সালে স্বামী-স্ত্রীর ও ২০২১ সালে মেয়ের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তারা সপরিবারে ভারতে থেকেই যাওয়ার পরিকল্পনা করেন।

গত কয়েক বছর ধরে কর্ণাটকের বেঙ্গালুরুতে বসবাস করছিলেন তারা। সেখানে নিজের আসল পরিচয় গোপন করে জাল আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করে আজম আলী। এমনকি এই জাল নথির সাহায্যে বেঙ্গালুরুর একটি নামী হাসপাতালে কাজও করছিলেন সে।

গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে ওই পরিবারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে।

এরপরই অবৈধভাবে সীমান্ত পারাপার ও ভারতীয় নথি জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

জালিয়াতি চক্রের সঙ্গে আর কারা জড়িত ও এর পেছনে অন্য কোনো অসাধু উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ হেফাজতের আবেদন জানাবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here