পাথরঘাটা, শিলিগুড়ি: পাথরঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও মজবুত করতে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন প্রায় একশত পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তীব্রুবাল, মাটিগাড়া – নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর মালাকার, কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান নেতৃবৃন্দ।
নেতৃত্বের বক্তব্য, এই যোগদানের ফলে পাথরঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে ও আগামী নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।
অন্যদিকে, নবাগত পরিবারগুলিও তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে আস্থা রেখেই দলে যোগ দিয়েছেন বলে জানান।












































