চা শ্রমিকদের টিফিনে ভাগ করে জনসংযোগে অভিনব নজির, প্রচারে আনন্দময় বর্মন!

শিলিগুড়ি: নির্বাচনের উত্তাপে নকশালবাড়িতে জনসংযোগের এক অভিনব ছবি ধরা পড়ল শুক্রবার।

ভোট প্রচারে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে একাত্ম হয়ে তাঁদের টিফিন ভাগ করে খেলেন মাটিগাড়া- নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন।

রাজনৈতিক প্রচারের চেনা গণ্ডি ছাপিয়ে এই মানবিক উদ্যোগে চা বাগান এলাকায় তৈরি হয়েছে বিশেষ সাড়া।

এদিন নকশালবাড়ি এলাকার বিভিন্ন চা বাগানে নির্বাচনী প্রচারে বের হন আনন্দময় বর্মন।

প্রচারের মাঝে যখন শ্রমিকরা কাজের ফাঁকে টিফিনে বসেন, তখন প্রার্থীও তাঁদের পাশে মাটিতে বসে পড়েন।

শ্রমিকদের আনা সাধারণ খাবার তাঁদের সঙ্গেই ভাগ করে খান তিনি।

প্রার্থীর এই সহজ-সরল আচরণে আপ্লুত হন চা শ্রমিকরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যা, চাহিদা ও অভাব-অভিযোগও শোনেন বিজেপি প্রার্থী।

আনন্দময় বর্মন জানান, “চা শ্রমিকরাই এই অঞ্চলের প্রাণ। তাঁদের সুখ-দুঃখের সঙ্গী হওয়াই আমার লক্ষ্য।

ভোট শুধু রাজনীতি নয়, মানুষের পাশে থাকার অঙ্গীকার।”

নির্বাচনী প্রচারে এই ব্যতিক্রমী জনসংযোগ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here