ইসলামপুরে হুমায়ুন কবীর, ভাইরাল ভিডিও ইস্যুতে তোপ মমতার বি*রুদ্ধে!

ইসলামপুরে হুমায়ুন কবীর, ভাইরাল ভিডিও ইস্যুতে তোপ মমতার বিরুদ্ধে

ইসলামপুর: আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবীর ইসলামপুরে।

শনিবার তাঁর হেলিকপ্টার ইসলামপুর কোর্ট ময়দানে অবতরণ করে।

সেখানে উপস্থিত কর্মী-সমর্থকেরা বাঁশি বাজিয়ে ও উচ্ছ্বাসের সঙ্গে তাঁকে স্বাগত জানান।

ইসলামপুরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, “চৌঠা মে-র পর সব জবাব দেব।”

মিম-এর সঙ্গে জোট ছিন্ন প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, “আমি জোট ছিন্ন করিনি, তারাই জোট ছিন্ন করেছে। যারা জোট ভেঙেছে, তারাই এই বিষয়ে বলতে পারবে।”

সাম্প্রতিক ভাইরাল ভিডিও বিতর্ক নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “এর জবাব হাইকোর্ট থেকে দেবো।” একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর অভিযোগ, “বাংলার সংখ্যালঘুদের বোকা বানিয়েছেন মমতা ব্যানার্জি।”

ইসলামপুর থেকে পরে তিনি রহতপুরে সভার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে তাঁর পরবর্তী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here