ইসলামপুর: মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকশিল্পীদের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন বাদ্যযন্ত্র। বুধবার ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিল্পীদের হাতে শ্রীখোল, দোতারা ও করতাল তুলে দেওয়া হয়। বাদ্যযন্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার লোকশিল্পীরা।
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস জানান, কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার মাঠ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের শিল্পীদের হাতে এই বাদ্যযন্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই জেলার বিভিন্ন এলাকার লোকশিল্পীদের মধ্যে বাদ্যযন্ত্র বিতরণ করা হচ্ছে। বুধবার ইসলামপুর মহকুমার লোকশিল্পীদের হাতে শ্রীখোল, দোতারা ও করতাল তুলে দেওয়া হয়।
বাদ্যযন্ত্র পেয়ে খুশি শিল্পীরা জানান, এর আগে তাঁরা এই ধরনের বাদ্যযন্ত্র উপহার পাননি। নতুন সরকারের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই উপহার পেয়ে তাঁরা যথেষ্ট আনন্দিত। তাঁদের মতে, এই উদ্যোগ লোকসংগীত ও লোকসংস্কৃতির চর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিল্পী প্রদীপ সিংহ ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস।














































