সকালেই জনসংযোগে ঝড়, হাসপাতাল থেকে চায়ের আড্ডা – ব্যস্ত সূচিতে বিজেপি প্রার্থী শংকর ঘোষ!

শিলিগুড়ি: সকালের আলো ফুটতেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।

এদিন প্রথমে সেবক রোড এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন তিনি। এরপর শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছে চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন।

হাসপাতালের পরিষ্কার -পরিচ্ছন্নতা ও প্রতীক্ষালয়ের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

পরে কোর্ট মোড় এলাকায় অটো ও টোটো চালকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যা ও সুবিধা- অসুবিধার খোঁজ নেন বিজেপি প্রার্থী। ব্যস্ত কর্মসূচির মাঝেই কিছুটা সময় বের করে খবরের কাগজ পড়তেও দেখা যায় শংকর ঘোষকে।

সেখান থেকে বাঘা যতীন পার্ক সংলগ্ন প্রাতঃভবনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগে অংশ নেন তিনি। সেখানে ফুটবল পায় ফুটবল খেলায় মেতে ওঠেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী।

এরপর কলেজপাড়া এলাকায় একটি চায়ের দোকানে কর্মীদের সঙ্গে চায়ের আড্ডায় মেতে ওঠেন তিনি।

দিনের শেষপর্বে শহরের ৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে প্রচার চালান শিলিগুড়ির বিজেপি প্রার্থী।

নির্বাচনের আগে এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগে জোর দিচ্ছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here