দলবদলের জল্পনার মাঝেই সঞ্জীব বর্মনকে ব*হিষ্কার, তৃণমূলের সিদ্ধান্ত ঘিরে চাঞ্চল্য

দিনহাটা: দলবদলের জল্পনার আবহে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস।

দলবদলের জল্পনার মাঝেই সঞ্জীব বর্মনকে বহিষ্কার, তৃণমূলের সিদ্ধান্ত ঘিরে চাঞ্চল্য

বুড়িরহাট ১ নম্বর অঞ্চলের প্রাক্তন সভাপতি সঞ্জীব বর্মনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার দিনহাটা ২ নম্বর ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।

দলীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরেই সঞ্জীব বর্মন সংগঠনের কাজে নিষ্ক্রিয় ছিলেন।

আব্দুল সাত্তার বলেন, “তাকে বারবার সুযোগ দেওয়া হলেও তিনি কার্যত দলীয় দায়িত্ব এড়িয়ে গিয়েছেন ও দলের সঙ্গে ‘গদ্দারী’ করেছেন।”

পাশাপাশি, আগামীকাল তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এমন খবর সামনে আসায় আগাম সতর্কতা হিসেবেই এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই ঘোষণার সময় বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি, পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বহিষ্কারের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন সঞ্জীব বর্মন।

তার বক্তব্য, “ব্লক সহ-সভাপতির বহিষ্কার করার কোনো এখতিয়ার নেই।

তবে যদি তারা এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাতে কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসে থেকে দলের জন্য ভালো-মন্দ দুই ধরনের কাজই করেছি। কিন্তু ক্রমাগত কোণঠাসা করা হচ্ছিল।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে এই বহিষ্কার নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here