মতুয়া ভোটে নেতিবাচক প্রভাব স্বীকার শান্তনু ঠাকুরের, CAA দিয়ে সমাধানের আশ্বাস!

শিলিগুড়ি: মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে বিজেপি বিরোধী নেতিবাচক প্রচারের বিষয়টি স্বীকার করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

রবিবার শিলিগুড়িতে এসে তিনি জানান, SIR প্রক্রিয়ায় যেসব মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে ও তার প্রভাব বিজেপির ভোটব্যাঙ্কে পড়তে পারে।

তিনি বলেন, মতুয়া সম্প্রদায়ের যাদের নাম বাদ গিয়েছে, তাদের নাম Citizenship Amendment Act (CAA)-এর মাধ্যমে পুনরায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

তবে এই পরিস্থিতিতে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে বলেও তিনি স্বীকার করেন।

এর ফলে নির্বাচনে বিজেপির কিছুটা ক্ষতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শংকর ঘোষ-এর সমর্থনে প্রচারেও অংশ নেন শান্তনু ঠাকুর।

পাশাপাশি মতুয়া সম্প্রদায়কে নিয়ে আয়োজিত একটি র‍্যালিতেও যোগ দিয়ে তিনি বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here