শিলিগুড়ি: প্রচারের শেষ রবিবারে জমে উঠল ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহ।
বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি কংগ্রেস প্রার্থী রোহিত সিং এদিন জোরকদমে প্রচারে নামেন।
এলাকা জুড়ে পদযাত্রা, জনসংযোগ সহ কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে অংশ নেন তিনি।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোহিত সিং পরিবর্তনের ডাক দেন। তিনি বলেন, “অতীতে মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও মানুষের পাশে থাকবো।”
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, এলাকার সার্বিক অগ্রগতির জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
প্রচার কর্মসূচিতে সাধারণ মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো।












































