নির্বাচনী প্রক্রিয়া দেখতে শিলিগুড়িতে বিদেশি প্রতিনিধি দল, কলেজে ডিসিআরসি সেন্টার পরিদর্শন!

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরাসরি নির্বাচনী প্রক্রিয়া দেখতে শিলিগুড়িতে পৌঁছাল বিদেশি প্রতিনিধি দল।

আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি (IEVP) ২০২৬-এর আওতায় বুধবার তারা শিলিগুড়ি কলেজের ডিস্ট্রিবিউশন ও রিসেপশন সেন্টার পরিদর্শন করেন।

ভোটের আগের দিন এই কেন্দ্র থেকেই ইভিএম, ভিভিপ্যাট সহ বিভিন্ন নির্বাচন সামগ্রী নিয়ে ভোটকর্মীদের বুথে রওনা দেওয়ার প্রক্রিয়া চলে।

সেই গুরুত্বপূর্ণ ধাপটি কাছ থেকে পর্যবেক্ষণ করেন বিদেশি প্রতিনিধিরা।

নির্বাচন পরিচালনার প্রস্তুতি, সরঞ্জাম বিতরণ ও সামগ্রিক ব্যবস্থাপনা কীভাবে হচ্ছে, তা খতিয়ে দেখেন তারা।

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে দুই দিনের সফরে দার্জিলিং জেলায় এসেছেন এই প্রতিনিধিরা।

আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন বিভিন্ন ভোটকেন্দ্রেও গিয়ে সরাসরি ভোট প্রক্রিয়া দেখবেন তারা।

এই প্রতিনিধি দলে নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপাইনস, গাম্বিয়া, সুইজারল্যান্ড ও কেনিয়াসহ একাধিক দেশের সদস্য, বিদেশি মিশনের প্রতিনিধিরা ও আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন সহায়তা সংস্থা (IDEA)-র এক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গেই তারা এই পরিদর্শন সম্পন্ন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here