জলপাইগুড়ি: বাংলার প্রথম দফার বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগান এলাকাগুলিতে কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
চা বলয়ের বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে শ্রমিক থেকে সাধারণ ভোটার সকলেই নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বিশেষ করে নিরাপত্তা জোরদার করতে এলাকায় টহল দিচ্ছে CRPF-এর সাজোয়া গাড়ি।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
সকাল থেকেই চা বাগান এলাকাগুলিতে ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।
সকাল সকাল ভোট দেওয়ার প্রবণতা স্পষ্টভাবে চোখে পড়েছে।
সকাল ৯টা পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ভোটের হার পৌঁছেছে প্রায় ১৮.৫০ শতাংশ।
এখনও পর্যন্ত কোথাও কোনো অশান্তির খবর পাওয়া যায়নি।
প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও অবাধ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।














































