শিলিগুড়ি: ডাবগ্রাম -ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে কাঞ্চনবাড়ি মাঠে এক বিশাল জনসভা ও সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।
এদিনের সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো এলাকা জুড়ে রাজনৈতিক উন্মাদনা সৃষ্টি করে।
সভামঞ্চে বিভিন্ন নেতৃবৃন্দ ও দলীয় প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
তাঁরা রাজ্যের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
এদিন বক্তারা দাবি করেন, এলাকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল প্রার্থীর জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভা শেষে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।













































