একই দিনে দুই শিবিরের শক্তি প্রদর্শন, মনোনয়ন ঘিরে রাজনৈতিক মহড়া

একই দিনে দুই শিবিরের শক্তি প্রদর্শন, মনোনয়ন ঘিরে রাজনৈতিক মহড়া

দিনহাটা: মনোনয়ন জমা আর শুধুই প্রশাসনিক প্রক্রিয়া নয়, তা পরিণত হয়েছে শক্তি প্রদর্শনের মঞ্চে।

দিনহাটা বিধানসভায় বৃহস্পতিবার একই দিনে মনোনয়ন জমা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ ও বিজেপি প্রার্থী অজয় রায়।

ফলে সকাল থেকেই রাজনৈতিক আবহে সরগরম দিনহাটা মহকুমা শাসক দপ্তর চত্বর।

দুই শিবিরই নিজেদের সমর্থকদের নিয়ে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে বলে খবর।

মনোনয়ন জমাকে কেন্দ্র করে কার্যত নির্বাচনী প্রচারেরই সূচনা হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

এই পরিস্থিতিতে প্রশাসনও কোনও ঝুঁকি নিতে নারাজ।

মহকুমা শাসক দপ্তর এলাকাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে গোটা এলাকা রাখা হয়েছে।

দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন।

প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা, আইনশৃঙ্খলা ভঙ্গের কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজকের দিনটি শুধু মনোনয়ন জমার দিন নয়, বরং দিনহাটার নির্বাচনী লড়াইয়ের শক্তির প্রথম বড় পরীক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here