দুঃসাহসিক চুরি, বিধায়কের বাড়ির উল্টোদিকে সোনার দোকান থেকে লক্ষাধিক টাকার গহনা উধাও!

ইসলামপুর: ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক-এর বাড়ির বিপরীতে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে ইসলামপুর শহরের লোহারপট্টি রোডে এই চুরির ঘটনা ঘটে।

জানা গিয়েছে, গভীর রাতে লোহার সাটার ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা।

এরপর দোকানে থাকা সোনা ও রূপোর গহনা সহ নগদ টাকা লুট করে চম্পট দেয়।

সকালে ঘটনাটি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দোকানের মালিক টুনিল কর্মকার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন দোকানের মালিক টুনিল কর্মকার।

তিনি দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here