জাতীয় সড়কে ধস, তৈরি ১ – দেড় ফুট গভীর গর্ত!

সেতু সংলগ্ন এলাকায় আতঙ্ক, নিরাপত্তার জন্য ঘিরে দেওয়া হয়েছে ধসের অংশ

আসানসোল: আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কলকাতাগামী লেনে এথোড়া সেতু সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে আচমকাই রাস্তার একটি অংশ বসে গিয়ে প্রায় ১ থেকে দেড় ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।

জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ পথে আচমকা ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িচালক ও স্থানীয়রা।

বিশেষ করে রাতে দ্রুতগতিতে চলাচলকারী যানবাহনের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নজরে আসার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ধসের অংশটি নিরাপত্তার স্বার্থে ঘিরে দেওয়া হয়েছে।

বর্তমানে ওই অংশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করার পাশাপাশি জাতীয় সড়কের ওই এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন গাড়িচালকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here