বিতর্কের জেরে সরানো হল বিজেপির পতাকা, মিলনপল্লীর ল্যান্ডমার্ক ঘিরে চর্চা!

ইসলামপুর: ইসলামপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ‘আই লাভ মিলনপল্লী’ সরকারি ল্যান্ডমার্কের উপর বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়।

বিষয়টি সামনে আসতেই এলাকাজুড়ে শুরু হয় নানা আলোচনা।

তবে বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তৃণমূলেরই কিছু কর্মী নিজেদের বিজেপি পরিচয় দিয়ে এধরনের কাজ করছে।

দলের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় সরকারি ল্যান্ডমার্কে কোনো দলীয় পতাকা ব্যবহার না করার জন্য।

এরপর ওই ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপির জেলা সহ- সভাপতি শিউলি চক্রবর্তী-র নেতৃত্বে কর্মীরা ল্যান্ডমার্কের উপর লাগানো বিজেপির পতাকাগুলি সরিয়ে নেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here