বৃহত্তর শিলিগুড়ির দাবিতে জোর, বিধায়কের প্রস্তাবে সমর্থন মতুয়া সেনার!

শিলিগুড়ি: দার্জিলিং জেলার উন্নয়ন ও পরিকাঠামো নিয়ে শনিবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে এল বৃহত্তর শিলিগুড়ি গঠনের দাবি।

বৈঠকে উপস্থিত আনন্দময় বর্মন মাটিগাড়া-নকশালবাড়ি, শিবমন্দির ও বাগডোগরা এলাকাকে নিয়ে নতুন পৌরসভা অথবা বৃহত্তর শিলিগুড়ি পৌর নিগম গঠনের প্রস্তাব তোলেন।

রাজু বিস্তা-র উপস্থিতিতে হওয়া ওই বৈঠকে এলাকার দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও উন্নত নাগরিক পরিষেবার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

বিধায়কের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মথুয়া সেনার সাধারণ সম্পাদক হিটলার চৌধুরী।

তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের আগেই তিনি শিলিগুড়ি জেলা, ইসলামপুর জেলা সহ মাটিগাড়া- নকশালবাড়ি এলাকায় নতুন পৌরসভার দাবি তুলেছিলেন।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার জন্য প্রশাসনিক সম্প্রসারণ অত্যন্ত জরুরি বলেও মত প্রকাশ করেন তিনি।

অল ইন্ডিয়া মথুরা সেনার সাধারণ সম্পাদক হিটলার চৌধুরীর দাবি, বিধায়ক আনন্দময় বর্মন তাঁদের দীর্ঘদিনের দাবির প্রতি সমর্থন জানিয়ে নতুন সরকারের কাছে বিষয়টি উপস্থাপন করেন।

এতে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করছে একাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here