‘ইসলামপুর নয়, ঈশ্বরপুর চাই’ নাম বদলের দাবিতে পথে নামার হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের!

ইসলামপুর: ইসলামপুরের নাম পরিবর্তন করে ‘ঈশ্বরপুর’ করার দাবিতে এবার সরব হলো বিশ্ব হিন্দু পরিষদ।

সোমবার সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর মহকুমা শাসকের কাছে তিন দফা দাবিকে সামনে রেখে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

পাশাপাশি ভবিষ্যতে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের সামাজিক সমরসতা প্রমুখ গৌরাঙ্গ তলাপত্র বলেন, ইসলামপুরের নাম পরিবর্তন করে ‘ঈশ্বরপুর’ করতে হবে। পাশাপাশি ইসলামপুরকে পূর্ণাঙ্গ ‘ঈশ্বরপুর জেলা’ হিসেবে ঘোষণা সহ ইসলামপুর- আলুয়াবাড়ি রেলস্টেশনের নাম বদলে ‘ঈশ্বরপুর স্টেশন’ করার দাবিও তোলা হয়েছে।

তিনি দাবি করেন, অতীতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ইসলামপুরে এক সভায় এসে এই নাম পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন।

সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে সংগঠনের তরফে বিষয়টি নিয়ে আলোচনা ও সাংগঠনিক বৈঠক হয়েছে।

গৌরাঙ্গ তলাপত্র বলেন, এদিন মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

আগামী দিনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে এই দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

যদিও প্রশাসন বা অন্য কোনও রাজনৈতিক দলের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here