বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি!

ঠাকুরনগর: রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন মেটানো সহ চাকরি স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে স্মারকলিপি জমা দিল বেঙ্গল ইঞ্জিনিয়ার্স ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি হিটলার চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পাশাপাশি বাগদার বিধায়িকা সোমা ঠাকুরের কাছেও একই দাবিতে স্মারকলিপি জমা দেয়।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, DPMU, ISA, WEBEL, TPIA, Pump ও Valve Operator, Water Quality Monitoring Network, CLTC, SAEs ও Urban Infrastructure Expert-সহ বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কর্মী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন।

বহু ক্ষেত্রেই কয়েক মাস ধরে বেতন বকেয়া রয়েছে বলে দাবি সংগঠনের।

হিটলার চৌধুরী আরো জানান, বহু কর্মী ২০২২ সাল থেকে পরিষেবা দিয়ে এলেও এখনও তাঁদের চাকরি নিয়মিত করা হয়নি।

এর ফলে কর্মচারীদের মধ্যে চরম আর্থিক ও মানসিক সংকট তৈরি হয়েছে।

স্মারকলিপিতে দ্রুত বকেয়া বেতন প্রদান, পরিষেবা নিয়মিতকরণ ও কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার দাবি জানানো হয়েছে।

হিটলার চৌধুরীর নেতৃত্বাধীন সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি পরিষেবা সচল রাখলেও কর্মীদের ন্যায্য দাবি পূরণে এখনও কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।

সংগঠনের প্রতিনিধিরা জানান, দ্রুত সমস্যার সমাধানের রাজ্য – কেন্দ্র সরকারের কাছে অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here