শিলিগুড়ি: শিলিগুড়ির কাওয়াখালী এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ঘিরে চাঞ্চল্যকর ঘটনা।
অভিযোগ, শিলিগুড়ি – জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)-র জমিতে অবৈধভাবে ওই পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া ব্লকের তৃণমূল কর্মীরা ওই পার্টি অফিস তৈরি করেছিলেন।
বিষয়টি নজরে আসতেই এসজেডিএ-এর পক্ষ থেকে সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়।
এরপরই দলীয় নেতৃত্বে নড়েচড়ে বসে সংগঠন।
শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগেই নিজেদের তৈরি করা পার্টি অফিস ভেঙে ফেলেন তৃণমূল কর্মীরা।
এই ঘটনাকে ঘিরে কাওয়াখালী এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
তবে পুরো বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তৃণমূল নেতৃত্ব।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সরকারি জমি ব্যবহার ও সংগঠনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত – এই দুই ইস্যু মিলিয়ে ঘটনাটি ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে।












































