পবিত্র ঈদ উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ, নিরাপত্তায় কড়া পুলিশি নজর!

শিলিগুড়ি: পবিত্র ঈদ উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা প্রাঙ্গণের ময়দানে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদের নামাজে অংশ নেন।

এদিন নামাজ পাঠে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সাঈদ ওয়াকার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দীন আহমেদ সহ অন্যান্য ধর্মপ্রাণ মানুষেরা।

নামাজ পাঠের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদুল জোহারের নামাজ সম্পন্ন হয়েছে।

সাধারণ মানুষ ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশে নামাজ আদায় করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও ইউআরটি মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাও করা হয়েছে।

এছাড়াও পুলিশ কমিশনার জানান, এদিন মাননীয় রাষ্ট্রপতির সিকিম সফর শেষে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। সেই কারণেও শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তন্ময় সরকারের তত্ত্বাবধানে ড্রোন উড়িয়ে গোটা হাশমিচক এলাকা পর্যবেক্ষণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here