মহকুমা পরিষদের বৈঠকে সরব বিধায়ক!

শিলিগুড়ি: মহকুমা পরিষদের সাধারণ বৈঠকে দীর্ঘদিন পর আমন্ত্রণ পেলেন মাটিগাড়া- নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া বিধায়ক আনন্দময় বর্মন ও দুর্গা মুর্মু।

বৈঠক তিনি মহকুমা পরিষদের একাধিক কাজ ও ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আনন্দময়ী বর্মন জানান, গত চার বছর ধরে মহকুমা পরিষদের বোর্ড কাজ করে চলেছে ও বর্তমানে প্রায় কুড়িটি প্রকল্পের কাজ চলছে।

তিনি বলেন, এই প্রকল্পগুলির গুণগত মান খতিয়ে দেখতে আগামী দিনে আধিকারিকদের নিয়ে পরিদর্শনে যাবেন।

এদিন মহকুমা পরিষদের সভাধিপতির ঘর নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “ঘরটি ফাইভ স্টার হোটেলের মতো তৈরি করা হয়েছে।”

তাঁর অভিযোগ, প্রায় ৩৫ লক্ষ টাকার টেন্ডার ও ২২ লক্ষ টাকার ব্যয়ে চকচকে কর্পোরেট হাউজের আদলে ঘরটি নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মহকুমা এলাকার বহু মানুষের বাড়িতে এখনও পানীয় জল পৌঁছয় না, রাস্তাঘাট ভাঙাচোরা অবস্থায় রয়েছে।

সেই পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের এভাবে বিলাসবহুল ঘর তৈরি নৈতিকতার দিক থেকে ঠিক নয় বলেও সমালোচনা করেন তিনি।

পাশাপাশি বিধায়ক দাবি করেন, আগামী দিনে যে-ই জনপ্রতিনিধি থাকুন না কেন, এই ধরনের বিষয়গুলির উপর নজর রাখা প্রয়োজন।

পাশাপাশি তিনি বলেন দুর্নীতির কোনও অভিযোগ উঠলে কাউকে রেহাই দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সমস্ত অভিযোগ খারিজ করে জানান, ৩৫ লক্ষ টাকা নয়, মোট ২৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে ও তা শুধু সভাপতির ঘরের জন্য নয়, একাধিক কাজ মিলিয়ে এই খরচ করা হয়েছে।

তিনি দাবি করেন, সমস্ত নথিপত্র ও হিসাব ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে সাথে গত চার বছরের হিসাবও দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here