এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা, ইসলামপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন ও জনপ্রতিনিধিরা!

ইসলামপুর: রাজ্যজুড়ে এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচির সূচনা হলো শনিবার।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এই উপলক্ষে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিশেষ টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল, ডেপুটি সিএমওএইচ-৩ অপূর্ব দাস, ইসলামপুর বিধানসভার বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, হাসপাতালের সুপার সুরাজ সিনহা সহ স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের একাধিক আধিকারিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল বলেন, “এই টিকা নিয়ে ভয় বা ভীতির কোনও কারণ নেই।

এটি সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিধায়ক তথা চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, “ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই টিকাকরণ কর্মসূচি চালু হওয়া অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ।

ভবিষ্যতে স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।

কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।

প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে টিকাকরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here