শিলিগুড়ি: শ্রমিক সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (CITU)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়িতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
শনিবার শহরের অনিল বিশ্বাস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে।উপস্থিত ছিলেন সর্বভারতীয় শ্রমিক নেতা সমান পাঠক, সংগঠনের নেতা মোহন পান্ডা, বিমল পাল, জয়ন্ত ঘোষ, তুফান ভট্টাচার্য, প্রদীপ ঘোষ, সৌরভ সরকার, অজয় চক্রবর্তী সহ জেলার অন্যান্য বামপন্থী শ্রমিক সংগঠনের নেতৃত্ব।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তার দাবিতে CITU-এর সংগ্রামের কথা উল্লেখ করেন।
বর্তমান সময়ে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিক শ্রেণির স্বার্থরক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও শক্তিশালী করতে সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রমিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি ও সংগঠনের আদর্শ ও কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে শিলিগুড়িতে CITU-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়।













































