শিলিগুড়ি: মেয়র পদ থেকে গৌতম দেবের ইস্তফার পর শিলিগুড়ি পুরনিগমে নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, সরকার ও দল যেভাবে নির্দেশ দেবে, তিনি সেই অনুযায়ী কাজ করবেন।
অন্যদিকে, দার্জিলিং জেলা সমতল তৃণমূল সভাপতি কুন্তল রায় বলেন, বর্তমান বোর্ডের মেয়াদ এখনও প্রায় আট মাস বাকি। প্রাকৃতিক দুর্যোগ, ডেঙ্গু পরিস্থিতি ও আসন্ন উৎসবের কথা মাথায় রেখে নাগরিক পরিষেবা সচল রাখাই এখন প্রধান লক্ষ্য।
দলীয় সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে সম্ভাব্য মেয়র হিসেবে রঞ্জন সরকারের ও ডেপুটি মেয়র পদে সঞ্জয় পাঠকের নাম উঠে এসেছে।
যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।












































