কলকাতা ও শিলিগুড়ি: বালাসন নদীর উপর নির্মিত নতুন বেইলি ব্রিজে উদ্বোধন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ভার্চুয়ালি এই সেতুটি জনসাধারণের উদ্দেশে উৎসর্গ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিশ্বাস।
নতুন বেইলি ব্রিজ চালু হওয়ার ফলে দুধিয়া হয়ে মিরিক, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার যান চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
বালাসন নদীর উপর আগের সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল।
সেই পরিস্থিতিতে দ্রুত বিকল্প ব্যবস্থা হিসেবে এই বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।
সেতু নির্মাণের কাজে Indian Army-র Eastern Command, দার্জিলিং জেলা প্রশাসন ও PWD দপ্তরের যৌথভাবে কাজ করে।
প্রশাসনের আশা, নতুন এই সেতু চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক ও পণ্যবাহী যানবাহনের চলাচলও অনেকটাই সহজ হবে।















































