আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সচেতনতার বার্তা, পুলিশের পদযাত্রা!

ইসলামপুর: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জনসচেতনতা গড়ে তুলতে শুক্রবার বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করল ইসলামপুর পুলিশ জেলা।

ইসলামপুর থানার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই সচেতনতা মূলক পদযাত্রা রাজ্য সড়ক ধরে ইসলামপুর বাস টার্মিনাসে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় উপস্থিত ছিলো ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং, অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা, ডিএসপি (ডিএনটি) সোম শুভ্র কাপড়ি, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) ও পুলিশ জেলার অন্যান্য আধিকারিকরা।

এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

মাদকাসক্তির কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি সাথে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার লক্ষ্যেই এই পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রা চলাকালীন অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে।

এদিন পুলিশ সুপার রাকেশ সিং জানান, সমাজ থেকে মাদকের অপব্যবহার রুখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন।

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here