বন্ধুদের সঙ্গে নদীতে স্নান, চার ঘণ্টার তল্লাশির পর মিলল যুবকের নিথর দেহ!

জলপাইগুড়ি: বন্ধুদের সঙ্গে পাহাড়ি নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন এক যুবক।

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নেপালী বস্তি সংলগ্ন ডুডুয়া নদীতে।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মল্লিকপাড়া এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মল্লিকপাড়া এলাকার বাসিন্দা রজত রায় (২১) বৃহস্পতিবার দুপুরে তিন বন্ধুর সঙ্গে ডুডুয়া নদীতে স্নান করতে যায়।

স্নান চলাকালীন আচমকাই সে নদীর গভীর জলে তলিয়ে যান। বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।

আইসির নেতৃত্বে পুলিশ ও পরে সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার অভিযান শুরু করা হয়।

দীর্ঘ প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও প্রথমে যুবকের কোনও সন্ধান মেলেনি।

পরে সোনাখালি এলাকায় কয়েকজন ব্যক্তি নদীতে মাছ ধরতে গিয়ে একটি দেহ ভেসে উঠতে দেখে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় যুবকের দেহ উদ্ধার করে।

এরপর দেহটি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

এলাকাবাসীর বক্তব্য, রজত অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের যুবক ছিলো। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা পূর্ব মল্লিকপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here