ঝটিকা সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরকন্যায় বৈঠক আজ!

শিলিগুড়ি: এক দিনের ঝটিকা সফরে শুক্রবার উত্তরবঙ্গে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার।

কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সড়কপথে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সফরকালে সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি বর্ষা মৌসুমে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে উত্তরকন্যায় একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তরকন্যা ও বাগডোগরা বিমানবন্দর চত্বরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, বর্ষায় উত্তরবঙ্গের প্রস্তুতি পর্যালোচনা ও দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ঝটিকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here