উত্তরকন্যা থেকেই চলবে উত্তরবঙ্গের প্রশাসন, কলকাতা-নির্ভরতা কমানোর বার্তা মুখ্যমন্ত্রীর!



শিলিগুড়ি: উত্তরকন্যাকে উত্তরবঙ্গের কার্যকর প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার উত্তরকন্যায় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক শেষে তিনি বলেন, প্রশাসনিক পরিষেবার জন্য উত্তরবঙ্গকে আর কলকাতার উপর নির্ভর করতে হবে না।

বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, বর্ষাকালীন প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।

কর্তব্যে গাফিলতির অভিযোগে কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে শোকজের নির্দেশও দেওয়া হয়েছে।

পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাজেট বৃদ্ধি, স্বাস্থ্য পরিকাঠামো, সেচ প্রকল্প, বিমানবন্দরের উন্নয়ন ও ‘১২৫ দিনের কাজ’ প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here