উত্তরকন্যার বৈঠকে বন্যা, সড়ক নিরাপত্তা ও উত্তরবঙ্গ উন্নয়নে একাধিক সিদ্ধান্ত!

উত্তরকন্যার বৈঠকে বন্যা, সড়ক নিরাপত্তা ও উত্তরবঙ্গ উন্নয়নে একাধিক সিদ্ধান্ত

শিলিগুড়ি: উত্তরকন্যায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের বন্যা মোকাবিলা, সড়ক নিরাপত্তা ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আট জেলার প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন।

পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, মালদার গাজোলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের নতুন আঞ্চলিক কার্যালয় গড়ে তোলা হবে।

এছাড়া এনবিএসটিসির বাসে স্পিডোমিটার ও নজরদারি ব্যবস্থা জোরদার, জাতীয় সড়কে দুর্ঘটনার পর দ্রুত ব্যারিকেড অপসারণ, বিএলআরও অফিসে সিসিটিভি বাড়ানো ও বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত ত্রাণ-উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।

ময়নাগুড়ির বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তার চেকও তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here