বারাসাত: নিত্যযাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শিয়ালদহ – বারাসাত শাখায় চালু হল নতুন এসি লোকাল ট্রেন।
সোমবার থেকে পূর্ব রেলের উদ্যোগে এই অত্যাধুনিক এসি ট্রেন পরিষেবা শুরু হয়েছে।
উদ্বোধনের দিন সকাল ১১টা ২৯ মিনিটে বারাসাত স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নতুন এসি লোকালটি।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটি শিয়ালদহ থেকে বারাসাত পর্যন্ত চলাচলের সময় যথাক্রমে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে।
একই সঙ্গে সোমবার থেকেই পূর্ব রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় আরও একাধিক নতুন ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।
নতুন এসি লোকাল চালু হওয়ায় খুশির হাওয়া নিত্যযাত্রীদের মধ্যে। ভাড়া সাধারণ লোকালের তুলনায় কিছুটা বেশি হলেও গরম ও ভিড়ের মধ্যে আরামদায়ক সাথে স্বস্তিদায়ক যাত্রার সুযোগ মিলবে বলে মনে করছেন যাত্রীরা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শংকর চ্যাটার্জি।
তিনি নিজেও নতুন এসি লোকালে যাত্রা করে এই পরিষেবার শুভ সূচনা করেন।
পূর্ব রেলের এই নতুন উদ্যোগে বারাসাত – শিয়ালদহ রুটের যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও আধুনিক হবে বলেই আশা করা হচ্ছে।















































