শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তকে আনার দাবি, অভিষেকের গ্রেফতারি নিয়ে প্রশ্ন অর্জুন সিংয়ের!

ব্যারাকপুর: ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস এবার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি তুললেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

ব্যারাকপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু ও সনাতনীদের জন্য একটি হোমল্যান্ড গড়ে তুলতে চেয়েছিলেন ও সেই ভাবনা বাস্তবায়িত হয়েছে বলেই তিনি দাবি করেন।

মন্ত্রী আরও বলেন, ভারতের স্বাধীনতার পরও মানুষ দীর্ঘদিন পরাধীন অবস্থায় ছিল ও বিজেপি বাংলায় সরকার গড়ার পরই প্রকৃত স্বাধীনতা মিলেছে বলে তাঁর মত।

পাশাপাশি তিনি মন্তব্য করেন, পাঠ্যপুস্তকে আর আকবর বা বাবরের ইতিহাস পড়ানো উচিত নয়।

নতুন প্রজন্ম সেই ইতিহাস পড়বে না বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন সিং।

তাঁর বক্তব্য, দেবরাজ চক্রবর্তীর মতো অনেক ‘চুনোপুঁটি’কে গ্রেফতার করা হলেও, কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত বলেই তিনি মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here