শিলিগুড়ি: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার শিলিগুড়ির শ্যামাপ্রসাদ প্রাইমারি বিদ্যামন্দিরে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্যামাপ্রসাদ প্রাইমারি বিদ্যামন্দির ও শিলিগুড়ি পুরনিগম-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও পরিশোধীয় মন্ত্রী ড. শঙ্কর ঘোষ, শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার বীর বিক্রম রাই, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
বক্তারা তাঁর শিক্ষাবিদ, সমাজচিন্তক ও জননেতা হিসেবে অবদানের কথা স্মরণ করেন ও নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মজীবন তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।
শ্রদ্ধা, স্মরণ ও দেশপ্রেমের আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত সকলেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।















































