মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগে একাদশ শ্রেণির ছাত্র আটক, জুভেনাইল কোর্টে পেশ!

শিলিগুড়ি: বন্ধুদের সঙ্গে রিল ভিডিও তৈরি করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিকর ভাষা ব্যবহার করার অভিযোগে শিলিগুড়ির একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

যেহেতু অভিযুক্ত নাবালক, তাই তার পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের এলাকায়।

অভিযোগ, রিল ভিডিওটিতে মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে একাধিক অশালীন মন্তব্য করা হয়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের দাবি, বিষয়টি প্রকাশ্যে আসার পর রাতে কয়েকজন স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থকদের একাংশ অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রটিকে উদ্ধার করে এনজেপি থানায় নিয়ে যায়।

বুধবার তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here