এলওসি পরিদর্শনে সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ, পুঞ্চে নিরাপত্তা খতিয়ে দেখলেন!

পুঞ্চ, জম্মু ও কাশ্মীর: ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরজ শেঠ শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা (LoC) সংলগ্ন অগ্রবর্তী এলাকায় পরিদর্শন করে সীমান্তের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

এই সফরে তাঁর সঙ্গে ছিলেন উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডার, ১৬ কোরের কমান্ডার ও ২৫ ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (GOC)।

সেনাপ্রধান সীমান্তের বিভিন্ন অগ্রবর্তী পোস্টে মোতায়েন জওয়ানদের সঙ্গে কথা বলেন, তাদের মনোবল বাড়ান সাথে দেশের নিরাপত্তায় তাদের নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেন।

সফরকালে সীমান্তে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ব্যবস্থা ও সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা করেন জেনারেল ধীরজ শেঠ।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে সর্বোচ্চ মাত্রার সতর্কতা বজায় রাখা হচ্ছে ও যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here