চীনে বন্যার পর সাপের আতঙ্ক, খামার থেকে পালাল হাজার হাজার সাপ; বিষধর কোবরাও রয়েছে তালিকায়!

বেইজিং: চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি প্রদেশের হেংঝৌ শহরের ডেংওয়েই গ্রামে টাইফুনের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

বন্যার জল ঢুকে পড়ে একটি সাপ প্রজনন খামারে।

ফলে খামার থেকে হাজার হাজার সাপ ভেসে আশপাশের গ্রাম ও কৃষিজমিতে ছড়িয়ে পড়েছে।

পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর কোবরাও রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন গোটা এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে।

উদ্ধারকারী দল, দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দারা জাল, বাঁশের লাঠি ও অন্যান্য সরঞ্জামের সাহায্যে সাপ ধরার কাজে নেমেছেন।

জানা গেছে চিনা প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর ও বাইরে বের হলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এলাকাজুড়ে এখনও সাপ উদ্ধারের অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here